English Version
আপডেট : ১৪ জুলাই, ২০১৬ ১৭:২৫

রাজশাহী কলেজের উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী র‌্যালি

অনলাইন ডেস্ক
রাজশাহী কলেজের উদ্যোগে জঙ্গীবাদ বিরোধী র‌্যালি

রাজশাহী কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যালিটি রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে সাহেব বাজার ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ শেষে আবার কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‌্যালিটির নেতৃত্ব দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আল ফারুক চৌধুরীসহ বিভাগীয় প্রধানগণসহ কলেজের শিক্ষার্থীরা।

র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কলেজ অধ্যক্ষ বলেন, রাজশাহী কলেজের প্রায় ২৩ হাজার শিক্ষক ও শিক্ষার্থী মিলে একটি পরিবার। সবাই মিলে সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ গড়ে তুলতে হবে। তবে শিক্ষিতদের আগে সচেতন হতে হবে। তাহলে সন্ত্রাস মুক্ত দেশ গড়া সম্ভব হবে।