ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- শিক্ষা সমাচার
- অনৈতিক টাকা চাইলেই ধরিয়ে দিন
অনৈতিক টাকা চাইলেই ধরিয়ে দিন
শিক্ষা মন্ত্রণালয়ে কোনো কাজের জন্য কেউ টাকা চাইলে তাকে ধরে পুলিশে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
বিভিন্ন কাজের কথা বলে একটি প্রতারক চক্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
তাই শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজের জন্য কাউকে এক পয়সাও না দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ে স্বাভাবিক নিয়মে সম্পন্ন বিভিন্ন কাজকে নিজেদের কৃতিত্ব হিসেবে জাহির করছে এসব প্রতারক। নানা কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব প্রতারককে নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, ভবন নির্মাণ, এমপিওভুক্তি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন শিক্ষা মন্ত্রণালয়ের রুটিন কাজ, যা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে স্বাভাবিক নিয়মে করা হয়। মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্মচারীরা কোনো কাজের জন্য কখনো অর্থ দাবি করলে এবং মন্ত্রণালয়ের দপ্তরে কর্মরত কেউ এ ধরনের কাজের জন্য অর্থ দাবি বা গ্রহণ করেছেন এমন কিছু প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা সমাচার বিভাগের আরো খবর
শিক্ষা সমাচার বিভাগের আরো খবর
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


