English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৮:০২

৪০ দিনের ছুটি কুবিতে

অনলাইন ডেস্ক
৪০ দিনের ছুটি কুবিতে

গ্রীষ্মকালীন, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে রোববার (৫ জুন) থেকে দীর্ঘ ৪০ দিনের ছুটি শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি)। দীর্ঘ এই ছুটি চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার সূত্রে এ তথ্য জানা যায়।

ছুটি শুরু হওয়ার আগ থেকেই ক্যাম্পাস ও আবাসিক হলগুলো ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। ছুটিতে একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও অফিশিয়াল কার্যক্রম আগামী ২৩ জুন পর্যন্ত চলবে।

২ দিন সাপ্তাহিক ছুটির পর ২৬ জুন রোববার থেকে অফিশিয়াল ছুটি শুরু হবে। অন্যদিকে ১৪ জুলাই পর্যন্ত ছুটি ঘোষিত হলেও ২ দিনের সাপ্তাহিক ছুটির পর ১৭ জুলাই (রবিবার) থেকেই মূলত সব ধরনের (একাডেমিক ও অফিশিয়াল) কার্যক্রম যথারীতি আরম্ভ হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আগামী ২৬ জুন পর্যন্ত আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, ‘ছুটির মধ্যেও কিছু বিভাগের ক্লাস ও সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই হলগুলো খোলা রাখা হয়েছে। নির্ধারিত সময়ের পরে সবাইকে হলত্যাগের নির্দেশ দেওয়া হবে।’