English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৪:৪৩

আমরা শিক্ষা রপ্তানি করবো: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
আমরা শিক্ষা রপ্তানি করবো: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা সব আমদানি করলে হবে না। আমাদের ছেলে-মেয়েরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে। আমরা শিক্ষা রপ্তানি করবো, প্রযুক্তি রপ্তানি করবো।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ওয়েস্টিন হোটেলে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছেলেদের পাশাপাশি সব দিক দিয়ে আমাদের মেয়েরাও এগিয়ে যাচ্ছে। প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক শিক্ষায় ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে। উচ্চ শিক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা কম থাকলেও কয়েক বছর পর তা সমান হয়ে যাবে।

তিনি আরও বলেন, আমাদের গর্ব করার অনেক কিছুই আছে। আমাদের নিজস্ব ভাষা আছে, আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি।