English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ২০:৩২

এইচএসসির ২৭ মে পরীক্ষা পিছিয়েছে

অনলাইন ডেস্ক
এইচএসসির ২৭ মে পরীক্ষা পিছিয়েছে
ঝড়ের কারণে এইচএসসির ২৭ মে এর পিছিয়ে যাওয়া পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। মঙ্গলবার (২৪ মে) এক তথ্য বিবরণীতে জানানো হয়, ২৭ মে শুক্রবার অনুষ্ঠেয় ওই পরীক্ষাটি আগামী ১২ জুন রোববার হবে। তথ্য বিবরণীতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের আওতাধীন আগামী ২৭ মে অনুষ্ঠিতব্য এইচএসসি/ডিআইবিএস পরীক্ষা অনিবার্য কারণে ওই দিনের পরিবর্তে ১২ জুন রোববার (সকাল ১০টা হতে দুপুর ১টা ও দুপুর ২টা হতে বিকাল ৫টা) অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল গত ২২ মে। কিন্তু রোয়ানু ঝড়ের কারণে তা পিছিয়ে ২৭ জুন নতুন তারিখ নির্ধারিত হয়েছিল। নতুন ঘোষিত তারিখ অনুযায়ী ওই দিন সকালে হবে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা। এছাড়া বিকেল হবে রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা।