English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৮:৫৬

শিক্ষার মান রাতারাতি উন্নতি সম্ভব নয়

অনলাইন ডেস্ক
শিক্ষার মান রাতারাতি উন্নতি সম্ভব নয়

শিক্ষার মান রাতারাতি উন্নতি সম্ভব নয়। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

গাজীপুরের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মিলনায়তনে রোববার (১৫ মে) দুপুরে ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন দ্য ডেলিভারি মোড অব বিএড প্রোগ্রাম’ বিষয়ক একটি কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিক্ষার মান কমেছে এমন অভিযোগে দ্বিমত পোষণ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, পাশের হার বেড়েছে পাশাপাশি দেশে শিক্ষার্থীও বেড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানও বেড়েছে। তবে যুগোপযোগী শিক্ষার সুযোগ বাড়েনি।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ন্যাশনাল ওয়ার্কশপ অন দ্য ডেলিভারি মোড অব দ্য বিএড প্রোগ্রাম’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম এ মান্নানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর খোন্দকার মোকাদ্দেম হোসেন, প্রফেসর ফাহিমা খাতুন ও মো. জহিরউদ্দিন বাবর।