English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ০০:৪৫

নোয়াখালীতে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ক্লাশ বর্জন ও মানববন্ধন

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধিঃ
ষ্টাফ রিপোর্টার
নোয়াখালীতে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ক্লাশ বর্জন ও মানববন্ধন

৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নোয়াখালীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও তিনদিনের ক্লাশ বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ।

মঙ্গলবার দুপুরে ১টায় মাইজদী-বেগমগঞ্জ সড়কের পাশে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

কেন্দ্রে  ঘোষিত দাবি সমূহ হল- এগ্রিকালচার ডিপ্লোমাধারীদেরকে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে কৃষি, মৎস, ভেটেরিনারী'সহ বিজ্ঞান অনুষদের সকল বিষয় স্নাতক সম্মান কোর্সে ভর্তির সুযোগ দিতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে। এগ্রিকালচার ডিপ্লোমাধারীদেরকে দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদা বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা ইন এগ্রিকালচার কোর্সের শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করতে হবে।

মানববন্ধন থেকে বক্তারা জানান ৩ থেকে ৫ এপ্রিল প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হবে। দাবি গুলো দ্রুত আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারী দেয় বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ।