English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৫:৫৭

বর্ষবরণ ছুয়েছে রাবিতে

অনলাইন ডেস্ক
বর্ষবরণ ছুয়েছে রাবিতে
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এবারই প্রথম সকল বিভাগে বাংলা নববর্ষকে বরণ করেছে রাজশাহী বিশ্ববিবদ্যালয়। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন বিভাগ মঙ্গল শোভাযাত্রা নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।  এসময় নাচ, গান সহ নানা আয়োজন লক্ষ্য করা যায়।
 
এদিকে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ সুখরঞ্জন সমাদ্দার (টিএসসি) ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
 
এসময় বিশ্ববিদ্যালয়ের উদ্ধর্তন শিক্ষাক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
 
এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এবারই প্রথম সকল বিভাগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। তবে প্রশাসনের নির্দেশে বিকেল পাঁচটার মধ্যেই সকল অনুষ্ঠান শেষ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
 
অনুষ্ঠানের মধ্যে দিনব্যাপী মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও পুতুল নাচ, বাংলা নাচ, কমেডি শো, ফ্যাশন শো ও লোকজসঙ্গীতসহ নানা আয়োজন।