English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৫:৪৫

নোবিপ্রবিতে বর্ষবরণ

অনলাইন ডেস্ক
নোবিপ্রবিতে বর্ষবরণ
উৎসবমুখর পরিবেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রাসহ মেলা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি  ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে উপাচার্য বৈশাখী মেলার উদ্বোধন করেন। 
 
এ সময় অন্যান্যের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, উপাচার্যের সহধর্মিনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. জিনাত হুদা অহিদ, নোবিপ্রবি ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট ড. মোহাম্মদ ইউসুফ মিঞা, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট ভক্ত সুপ্রতিম সরকার, প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমান, ছাত্র পরামর্শও নির্দেশনা দফতরের পরিচালক ও নববর্ষ উদযাপন কমিটির সদস্য-সচিব আফসানা মৌসুমী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।