English Version
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৬ ১৫:৪১

শাবিতে সৈয়দ মুজতবার প্রতিকৃতির মোড়ক উন্মোচন

অনলাইন ডেস্ক
শাবিতে সৈয়দ মুজতবার প্রতিকৃতির মোড়ক উন্মোচন
রম্য লেখক সৈয়দ মুজতবা আলীর নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মিত হলে তার প্রতিকৃতির মোড়ক উন্মোচন করা হয়েছে।
 
বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় সৈয়দ মুজতবা আলী হলের মূল ফটকের সামনে স্থাপিত এই প্রতিকিৃতির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া।
 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সিইপি বিভাগের অধ্যাপক ড. আখতারুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের প্রধান অধ্যাপক স্থপতি মুস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর সামিউল ইসলাম, হলের সহকারী প্রাধ্যাক্ষ স্থপতি শুভজিৎ চৌধুরী, সহকারী প্রাধ্যাক্ষ প্রভাষক হুমায়ুন আহমেদ, সহকারী প্রাধ্যাক্ষ মো. আসলাম হোসেনসহ হলের অর্ধশতাধিক আবাসিক শিক্ষার্থীরা।
 
মোড়ক উন্মোচনকালে ভিসি অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, বাংলা নতুন বছরের শুরুতেই হলের সামনে মহান এই ব্যাক্তির প্রতিকৃতির মোড়ক উন্মোচন করা হল।
 
আশা করি, নতুন বছরের আগমনে দেশ এগিয়ে যাবে। সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ও শিক্ষাকার্যক্রম পরিচালনার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে।