English Version
আপডেট : ১০ এপ্রিল, ২০১৬ ১৮:১৪

শিক্ষা বাণিজ্যকরণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

অনলাইন ডেস্ক
শিক্ষা বাণিজ্যকরণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে

“শিক্ষা বাণিজ্যকরণে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে” বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর) ।

রোববার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

সাগর বলেন,“শিক্ষার্থীদের কথা না ভেবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা খাতকে বাণিজ্যে পরিণত করেছে।  শিক্ষাদানের সুযোগে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এসব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান কখনোই শিক্ষার্থীদের স্বার্থ দেখে না। এরা আসলে শিক্ষা খাতকে বাণিজ্যে পরিণত করেছে।যা মানবাধিকার লঙ্ঘন করছে।” চেয়ারম্যান আরও বলেন, “নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনুমোদন বিহীন ভবন-কাম্পাস বাড়িয়ে চলছে এসব শিক্ষা প্রতিষ্ঠান।এতে শিক্ষার্থীদের শুধু মাত্র পুঁথিগত বিদ্যা দান করায় তারা ভালো রেজাল্ট করতে পারে ঠিক কিন্তু ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারেনা। আতিরিক্ত অর্থ আদায় সহ একাধিক অভিযোগে অভিযুক্ত এধরণের শিক্ষা প্রতিষ্ঠানগুলি।”
 
“এ ধরনের প্রতিষ্ঠানের মালিকরা টাকাকেই প্রধান টার্গেট করে তাদের কার্যক্রম চালিয়ে যায়।” “আমরা এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেক অভিযোগ শিক্ষা মন্ত্রনালয় এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রনালয়ের মন্ত্রী এবং সচিবকে জানিয়েছি।
 
অভিযোগগুলির মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে ছিল শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়, নিয়মবহির্ভূত ভাবে ভবন-কাম্পাস-শাখা বৃদ্ধি। তারা আমদেরকে আশস্থ করেছেন খুব শ্রীঘ্রই এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।” বলে জানান তিনি।  এসময়ে চেয়ারম্যান দেশের শীর্ষ স্থানীয় কয়েকটি বাণিজ্যিক মনোভাব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উথাপন করেন।