English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ১৯:১৪

অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট না

অনলাইন ডেস্ক
অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট না

প্রকৃত উন্নয়নের জন্য কেবল অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

শনিবার (৯ এপ্রিল) রাজধানীর বাংলা একাডেমিতে চন্দ্রাবতী একাডেমির উদ্যোগে শিশুদের আনন্দবার্ষিকী প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, সত্যিকারের উন্নয়নের জন্য সর্বক্ষেত্রে উন্নয়নের দরকার আছে। অর্থনীতি, সাহিত্য, শিল্প, চরিত্র সব দিক দিয়ে উন্নয়নের দরকার। আমি উন্নয়নের মানুষ। উন্নয়নটা আমার কাছে উপভোগ্য। উন্নয়নের মুখ্য বিষয় যেমন মানুষ তেমনি বিভিন্ন মাত্রার উন্নয়ন হওয়া উচিত।

তিনি বলেন, বর্তমান সময়ে ঝুঁকিটা অনেক বেড়ে গেছে। সম্ভবত এটাই সভ্যতার স্বাভাবিক প্রবাহ। এজন্য ঝুঁকি ও প্রগতি দুটোকেই মেনে নিতে হবে।

মুহিত বলেন, একসময় বলা হয়েছিল কম্পিউটারের কারেণ বই হারিয়ে যাবে। কিন্তু দেখা গেল, এখনো টিকে আছে। আরও অনেক বছরে বইয়ের আকর্ষণ থাকবে বলে আমার মনে হয়।

বক্তব্যের আগে অর্থমন্ত্রী আজ ছুটিবার, সাতসকাল, কথার ঝাঁপি ও অনেক আকাশ শীর্ষক আনন্দবার্ষিকীর মোড়ক উন্মোচন করেন।

প্রফেসর এমিরেটাস আনিসুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চিত্রশিল্পী হাশেম খান, রফিকুন নবী,  এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, চন্দ্রাবতীর নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।