English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৯:২৫

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল চুয়েট

নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল  চুয়েট

 

সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হওয়ার জের ধরে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে পরেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। রোববার সকাল থেকেই এই অবস্থায় রয়েছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। ফলে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্রে, গত ২৯ মার্চ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের মদুনাঘাটে লেগুনা উল্টে গিয়ে নিহত হন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম। এর প্রতিবাদে আট দফা দাবিতে আন্দোলন নেমেছেন চুয়েট শিক্ষার্থীরা।

এসব দাবিতে রোববার সকাল ৮টা থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা ক্যাম্পাসের গোলচত্বরে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা সকল অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয়।শিক্ষার্থীদের প্রতিরোধে শিক্ষকরাও তাদের অ্যাকাডেমিক ভবনে প্রবেশ করতে পারেননি। পরে গোলচত্বরে পেট্রোল দিয়ে টায়ারে আগুন ধরিয়ে আট দফা দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।