English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৬:৩০

পরীক্ষার কেন্দ্রে ফোন ব্যবহার কারনে পরিদর্শককে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
পরীক্ষার কেন্দ্রে ফোন ব্যবহার কারনে পরিদর্শককে বহিষ্কার
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এইচএসসি পরীক্ষার একটি কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় এক পরিদর্শককে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
 
এইচএসসি পরীক্ষার প্রথমদিনে রোববার গোসাইরহাট ইদিলপুর মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে রতন শীল নামের ওই পরিদর্শককে বহিষ্কার করা হয়। তিনি ডামুড্যা উপজেলার পূর্ব মাদারীপুর কলেজের প্রভাষক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সগীর হোসেন জানান, পরীক্ষার হল পরিদর্শক রতন শীলকে মোবাইল ব্যবহার না করার জন্য একবার সতর্ক করা হয়। এরপরও তিনি পুনরায় মোবাইল ব্যবহার করলে তাকে হল থেকে বহিষ্কার করা হয়। তার কাছে দুটি মোবাইল ফোন পাওয়া যায়। উল্লেখ্য, পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের ফোন, হাতঘড়িসহ যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে নিষেধজ্ঞার পাশাপাশি এবারই প্রথম শিক্ষকদেরও স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করে শিক্ষা প্রশাসন।