English Version
আপডেট : ২৯ মার্চ, ২০১৬ ১৯:২৬

ছাত্রলীগ কর্মী নিহত: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগ কর্মী নিহত: প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সোহেল আহমেদ (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২১ তম ব্যাচের শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে সোহেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

এর জেরে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।