English Version
আপডেট : ২ মার্চ, ২০১৬ ১৬:১০

কাল চবিতে বন্যপ্রাণী উৎসব

নিজস্ব প্রতিবেদক
কাল চবিতে বন্যপ্রাণী উৎসব
বিশ্ব বন্যপ্রাণী দিবসকে সামনে রেখে আগামিকাল বন্যপ্রাণী উৎসবের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
 
‘আমাদের হাতেই বন্যপ্রাণীর ভবিষ্যৎ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব বন্যপ্রাণী দিবস বৃহস্পতিবারে এ উৎসব আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও বিশ্ববিদ্যালয় বার্ড ক্লাব।
 
উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম ফরিদ আহসান জানান, বন্যপ্রাণী উৎসবে নানা ধরনের আয়োজন থাকছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, ছোটদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ওয়াইল্ড রেস, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা ও বন্যপ্রাণীর উপর আলোকচিত্র প্রদর্শনী।