ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- শিক্ষা সমাচার
- ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন
ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে শিক্ষক কর্তৃক স্কুলছাত্রীর শ্লীলতাহানীর ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক, এলাকাবাসীসহ ছাত্রীরা। শনিবার দুপুরে ঘণ্টাব্যাপী শহরের বত্রিশ এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, ২০০৯ সালে কিশোরগঞ্জ জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে বিদ্যালয়ের শিক্ষক মোস্তফা কামাল পাঠান শ্লীলতাহানী করেন। ছাত্রীর মায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচালনা কমিটি অভিযোগ তদন্তে ঘটনার সত্যতা পায়। পরে শিক্ষক শিক্ষিকাদের মতামত সাপেক্ষে পরিচালনা কমিটি তাকে বহিষ্কারের সুপারিশ করে ঢাকা শিক্ষা বোর্ডে রেজুলেশন প্রেরণ করে। কিন্তু ঢাকা বোর্ডে বেশ কয়েক বছর বহিষ্কারের সিদ্ধান্তটি ধামাচাপা দিয়ে রাখা হয়।
এদিকে, ঘটনার সাক্ষী ও এলাকাবাসীর সঙ্গে কোনো যোগাযোগ না করে সম্প্রতি ঘটনার পুনঃতদন্ত করে অভিযুক্ত শিক্ষকের পক্ষে রিপোর্ট দেওয়া হয় বলে এলাকাবাসীর অভিযোগ। এতে ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা ঘটনার বিচার দাবি করেন এবং যে কোনো মূল্যে বিদ্যালয় থেকে তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, এলাকাবাসীর পক্ষে আ. স. ম. শাহজাহান, সিরাজউদ্দিন, সোলায়মান খান প্রমুখ।
শিক্ষা সমাচার বিভাগের আরো খবর
শিক্ষা সমাচার বিভাগের আরো খবর
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


