English Version
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:১৬

মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে সম্মেলন শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে  সম্মেলন শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিতর দিয়ে প্রস্তাবিত মেট্রোরেলের রুট পরিবর্তনের দাবিতে এক সংবাদ সম্মেলন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে মধুর ক্যান্টিনে তারা এ সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে শিক্ষার্থী উযমা তাজ্বরিয়ান বলেন,‘ঢাবির ভেতর দিয়ে প্রস্তাবিত রুট গেলে জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি, চারুকলা, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য, টিএসসি প্রাঙ্গনে টিকে থাকা একমাত্র গ্রিক স্থাপনা, বাংলা একাডেমি, তিন নেতার মাজার, ঢাকা গেইট, দোয়েল চত্বর,কার্জন হল এবং শিশু একাডেমি ক্ষতিগ্রস্ত হবে।

মেট্রোরেলের রুট পরিবর্তনের পক্ষে যুক্তি পেশ করে তিনি বলেন, প্রস্তাবিত প্রজেক্টে যাত্রী ওঠানামার জন্য ১৬টি স্টেশন রাখা হয়েছে। যার একটি থাকবে ঢাবির পরমাণু শক্তি কমিশন এবং বাংলা একাডেমির মধ্যভাগে। এর ফলে ক্যাম্পাসে বহিরাগতদের সংখ্যা,বাইরের রিকশা-গাড়ি ও অন্যান্য যানবহনের সংখ্যা বেড়ে যাবে। এতে করে শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে, লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে, শব্দদূষণ বেড়ে যাবে।

সংবাদ সম্মেলেনে উযমা তাজ্বরিয়ান কতৃপক্ষের উদ্দেশ্যে বলেন, ‘সমস্যা দেখা দেওয়ার কারণে মগবাজারের ৬০টি পিলার ভেঙে যদি নতুন করে ফ্লাইওভারের রুট নির্ধারণ করা যায় তাহলে কেন ঢাবি শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়ে মেট্রোরুট পরিবর্তন করা হবেনা?’