English Version
আপডেট : ১ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৩৫

প্রশ্নপত্র দেরিতে বিতরণে চার পরিদর্শককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রশ্নপত্র দেরিতে বিতরণে চার পরিদর্শককে অব্যাহতি

লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র দেরিতে বিতরণসহ নির্ধারিত সময়ের আগেই উত্তরপত্র নেওয়ার অভিযোগে চার পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি দেওয়া চার পরিদর্শক হলেন- চন্দন, মাহাবুব, ইউনুস ও পারভেজ। এ ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তা কেন্দ্রের সচিব ও হল সুপারকে নির্দেশ দিয়েছেন।

ওই ঘটনায় বিক্ষুব্ধ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রে হট্টগোল করে শিক্ষকদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

পৌর শহরের এলএম মডেল উচ্চ বিদ্যালয়ে রোববার দুপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। প্রশ্নপত্র দেরিতে দেওয়া এবং উত্তরপত্র নির্ধারিত সময়ের আগে নেওয়ায় ওই কেন্দ্রর পাঁচ শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অভিভাবকরা তাদের উদ্ধার করে রায়পুর ও লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন।