English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৬:৪৫

সব শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ

অনলাইন ডেস্ক
সব শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতে প্রতিষ্ঠানের গেটে ইউনিফর্মধারী নিরাপত্তা প্রহরী মোতায়েনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার মন্ত্রণালয় থেকে জারিকৃত এক পরিপত্রে এ নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়, বিভিন্ন সময়ে নানা কারণে সৃষ্ট নাজুক পরিস্থিতিতে স্পর্শকাতর এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠে এবং ছাত্র শিক্ষক এবং অভিভাবক মহলে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠাসমূহে নিয়মিত পাঠদান বিঘ্নিত হয়, শিক্ষা শৃঙ্খলা লঙ্ঘিত হয় এবং সম্পদ ও জীবন ঝুঁকির মধ্যে পতিত হয়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের (সাধারণ-মাদরাসা-কারিগরি-ইংরেজি মাধ্যম) গেটে ইউনিফর্মধারী নিরাপত্তা প্রহরী মোতায়েন করতে হবে।

পাশাপাশি শিক্ষকদের সমন্বয়ে সার্বিক নিরাপত্তা সংক্রান্ত ভিজিলেন্স টিম গঠনের জন্যও শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেয়া হয়েছে।
ক্লাশ চলাকালীন শিক্ষক-কর্মচারী ব্যতিত অন্যদের প্রতিষ্ঠানে অবস্থান নিয়ন্ত্রণ করার জন্য পরিপত্রে বলা হয়েছে।