কর্মবিরতি পালন করলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে। খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতির কর্মসূচি পালিত করেন।
খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অষ্টম জাতীয় বেতন কাঠামোতে অর্থমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ এবং অন্যান্য অসঙ্গতি দূরীকরণের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি পালন হয়। এবং অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সারওয়ার জাহান।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. ইসমত কাদির, প্রফেসর মেহেদী হাসান মো. হেফজুর রহমান, প্রফেসর ড. মো. আব্দুল জব্বার, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. সাবিহা হক, প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু, প্রফেসর ড. শামীম মাহবুবুল হক, প্রফেসর ড. সেখ মো. এনায়েতুল বাবর, প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ প্রমুখ। এসময়ে সমিতির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


