English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ১৬:২২

বাগেরহাটে বই উৎসব, শিক্ষার্থীদের উল্লাস

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বই উৎসব, শিক্ষার্থীদের উল্লাস

বাগেরহাটে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।শুক্রবার বন্ধের দিন হলেও নববর্ষের দিনে শিক্ষার্থী নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে ওঠে।

এদিন বেলা এগারোটার দিকে বাগেরহাট শহরের হাজী আরিফ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ১৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।  জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমাদ্দারের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আজমুল হক, সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মান্নান, প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকু প্রমুখ। এর  আগে বেলা সাড়ে দশটার দিকে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম।