ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
কলাবাগান ক্রীড়াচক্রে অস্ত্র-ইয়াবা, সভাপতি গ্রেফতার
এক ঘণ্টার অভিযানে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাব ভবন থেকে অস্ত্র, ইয়াবা, জুয়া খেলার সরঞ্জাম (কয়েন এবং ৫৭২টি প্লেয়িং কার্ড সেট) জব্দ করেছে র্যাব। এসব সরঞ্জাম ক্লাবটির সভাপতি শফিকুল আলমের অফিসে পাওয়া যায়। জব্দ হওয়া বিদেশি পিস্তলটি অবৈধ ও এর কোনো লাইসেন্স নেই। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট গাউসুল আজমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে অভিযান শেষে ক্লাব প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা জানান র্যাব ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাল। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সভাপতি শফিকুল আলমকে সঙ্গে নিয়ে এ অভিযান শুরু হয়।
কর্নেল আশিক বিল্লাল বলেন, রাজধানীতে অবৈধ ক্যাসিনো, জুয়ার আড্ডা ও বারের বিরুদ্ধে যে অভিযান চালানো হচ্ছে, এরই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে কলাবাগান ক্লাবে অভিযানটি চালানো হয়। অভিযানে বেশ কিছু জুয়া খেলার কয়েন, প্লেয়িং কার্ডের ৫৭২টি সেট, আটশ ভিন্ন ধরনের ইয়াবা, একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। ক্যাসিনোর সরঞ্জাম এখানে ছিল না। তবে ক্যাসিনোতে ব্যবহার করা হয় এমন কয়েন পাওয়া গেছে।
কর্নেল আশিক বলেন, জব্দ হওয়া ইয়াবাগুলো হলুদ রঙের। এগুলো প্রচলিত ইয়াবা থেকে আলাদা ধরনের। এর কোনো গন্ধ নেই। অস্ত্র ও ইয়াবাগুলো ক্লাবটির সভাপতি শফিকুল আলমের অফিস থেকে পাওয়া গেছে। ক্লাব থেকে হারুন, আনোয়ার, হাফিজুল ও লিটন নামে আরো চারজনকে গ্রেফতার করা হয়েছে। এরা ক্লাবের স্টাফ। এদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনসহ একাধিক মামলা করা হবে।
অভিযানে শুরু আগে দুপুরে ক্লাবের সভাপতি শফিকুল আলমকে ক্লাব থেকে র্যাব ২-এর কার্যালয়ে নেওয়া হয়। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে তাকে নিয়ে ক্লাবে অভিযান শুরু হয়। কলাবাগান ক্লাব সূত্রে জানা গেছে, দুপুরে ক্লাবটি ঘিরে রাখেন র্যাব সদস্যরা। দুপুরে জুমার নামাজের পর ক্লাব থেকে সভাপতি শফিকুল আলমকে নিয়ে যাওয়া হয়।
অপরাধ বিভাগের আরো খবর
অপরাধ বিভাগের আরো খবর
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ৭৪৭ পুলিশ চিহ্নিত
৩ নভেম্বর, ২০২৪ ১৪:৫৫ -
পালাতে পারেননি সাবেক এসবি প্রধান মনিরুল, আত্মসমর্পণ করতে চান
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৫ -
ডিবি হারুনের ব্যাংক হিসাব জব্দ
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২০ -
মাটির নিচে সাবেক এমপির গোপন আস্তানা, চালানো হতো ভয়াবহ নির্যাতন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
ব্যাংক থেকে ১৭০০ কোটি ডলার লুট করেছে হাসিনার দোসররা
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৮ -
নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি, সাবেক পরিচালক গ্রেফতার
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩১ -
কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার
২০ অক্টোবর, ২০২৪ ১০:৫১ -
মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা
১৬ নভেম্বর, ২০২৪ ১০:৩৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


