English Version
আপডেট : ১২ ডিসেম্বর, ২০১৮ ১৩:০০

রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫৬ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫৬ জন গ্রেফতার

জধানীতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৫৩২ গ্রাম হেরোইন, ৮০০ গ্রাম গাঁজা, ১২৮বোতল ফেন্সিডিল ও ৩১টি ইনজেকশন উদ্ধার করা হয়।

৯ ডিসেম্বর, ২০১৮ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১ টি মামলা রুজু হয়েছে।