ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
পাবনার বেড়ায় ছেলের বিরুদ্ধে তার মা, ছোট ভাই ও আপন খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার ভোরে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা নতুন চারা বটতলা নামক গ্রামে এ ঘটনা ঘটে। বেড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশিষ বিন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—ওই গ্রামের মিঠু হোসেনের স্ত্রী বুলি খাতুন (৪০), ছোট ছেলে তুষার হোসেন (১০) ও বুলি খাতুনের আপন বোন নছিমন খাতুন (৪৫)। বুলির বড় ছেলে তুহিন হোসেন (২২) এই তিনজনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
পরিবারের অন্য সদস্যদের বরাত দিয়ে আশিষ বিন হাসান জানান, আজ ভোরে ওই গ্রামের মিঠু হোসেনের ছেলে তুহিন হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার মা বুলি খাতুন, ছোট ভাই তুষার হোসেন ও খালা নছিমন খাতুনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তুহিন হোসেনের স্ত্রী রুনা খাতুন পুলিশকে জানিয়েছেন, ফজরের আজানের একটু আগে ঘুম ভেঙে যায় তার শাশুড়ির গোঙানীর শব্দ শুনে। এ সময় তার পাশে স্বামীকে দেখতে পাননি তিনি। দরজা খুলে বাইরে গিয়ে দেখেন বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় তার শাশুড়ি, ছোট দেবর ও খালা শাশুড়ি লাশ পড়ে আছে। পাশে ধারালো অস্ত্র হাতে দাঁড়িয়ে তার স্বামী। ওই সময় স্ত্রীকে উদ্দেশ্য করে তুহিন বলেন, সব কটারে শেষ করে দিলাম। এ দৃশ্য দেখে দৌঁড়ে পাশের বাড়িতে যান রুনা।
পরে প্রতিবেশীরা থানায় খবর দিলে সকালে পুলিশ বাড়ির উঠোন থেকে তিনজনের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তুহিন পলাতক রয়েছেন। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তুহিনের স্ত্রী রুনা খাতুন পুলিশকে আরো জানিয়েছেন, দুই মাস আগে তার স্বামীর টাইফয়েড জ্বর হয়। তারপর থেকে তুহিনের মেজাজ খিটখিটে ছিল। তুচ্ছ ঘটনায় মানুষের সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তেন। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরাধ বিভাগের আরো খবর
অপরাধ বিভাগের আরো খবর
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ৭৪৭ পুলিশ চিহ্নিত
৩ নভেম্বর, ২০২৪ ১৪:৫৫ -
পালাতে পারেননি সাবেক এসবি প্রধান মনিরুল, আত্মসমর্পণ করতে চান
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৫ -
ডিবি হারুনের ব্যাংক হিসাব জব্দ
২২ অক্টোবর, ২০২৪ ১৫:২০ -
মাটির নিচে সাবেক এমপির গোপন আস্তানা, চালানো হতো ভয়াবহ নির্যাতন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
ব্যাংক থেকে ১৭০০ কোটি ডলার লুট করেছে হাসিনার দোসররা
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৮ -
নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরি, সাবেক পরিচালক গ্রেফতার
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩১ -
কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার
২০ অক্টোবর, ২০২৪ ১০:৫১ -
মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা
১৬ নভেম্বর, ২০২৪ ১০:৩৩
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


