English Version
আপডেট : ৪ এপ্রিল, ২০১৮ ১২:১৯

তিন দালালসহ রোহিঙ্গা তরুণী আটক

অনলাইন ডেস্ক
তিন দালালসহ রোহিঙ্গা তরুণী আটক

রাজশাহীতে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পাসপোর্ট অফিসের তিন দালালকেও আটক করা হয়। নগরের চন্দ্রিমা থানার পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আটক করে। পুলিশ বলছে, বোরকা পরা ওই রোহিঙ্গা তরুণী আরাকান ভাষায় কথা বলছেন। নাম জানতে চাইলে তিনি কী বলছেন, তা বোঝা যাচ্ছে না। তরুণীর সঙ্গে আটক করা তিন দালাল হলেন শাহীন ইসলাম খান ওরফে ফয়সাল (৩৫), মাসুম আলী (২৭) ও সুলতানা বেগম (২৫)। তাঁদের বাড়ি নগরের সপুরা এলাকায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, তরুণীর সঙ্গে কথা বলতে গিয়ে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।