English Version
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০৭:৫২

ফারুকী হত্যা মামলা: প্রতিবেদন দাখিল ৫ নভেম্বর

অনলাইন ডেস্ক
ফারুকী হত্যা মামলা: প্রতিবেদন দাখিল ৫ নভেম্বর

টিভি উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৫ নভেম্বর ধার্য করেছে আদালত।

আজ মঙ্গলবার মামলাটিতে তদন্ত  প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল।

কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আরশেদ আলী মণ্ডল প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ তারিখ ঠিক করেছেন।    ২০১৪ সালের ২৭ আগস্ট পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাড়িতে নৃশংসভাবে খুন হন মাওলানা নুরুল ইসলাম ফারুকী। এ ঘটনায় নিহতের ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন।