English Version
আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:০৬

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের কারাদণ্ড

সিলেট: ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। 

আইনজীবীরা জানান, আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় পৃথক ৪টি ধারায় সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে মোট ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়। 

সকাল ১১টা ৩মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) একটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে। 

আদালত সূত্র জানায়, মাত্র ৪০ কার্য দিবসের মধ্যে মামলাটির রায় ঘোষণা হয়েছে। মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। এ ছাড়া আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে রাগীব আলীর পক্ষে তার মালিকানাধীন মালনীছড়া চা-বাগানের দু’জন ব্যবস্থাপক আদালতে সাফাই সাক্ষ্য দেন।