English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৭ ১৯:৪০

বিমান যাত্রীর পায়ুপথে বেরিয়ে এলো দেড় কেজি স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক

বিমান যাত্রীর পায়ুপথে বেরিয়ে এলো দেড় কেজি স্বর্ণের বার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা যাত্রীর পায়ুপথে বেরিয়ে এলো ৭৫ লাখ টাকার মূল্যের ১৫টি স্বর্ণের বার। এই ঘটনায় ওই বিমান যাত্রীকে আটক করা হয়েছে। 

শনিবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তাকে আটক করা হয়।

বিমানবন্দরের কাস্টমসের সহকারী পরিচাল আহসান কবির বলেন, শনিবার সকাল ৯টার দিকে মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দর এসে নামেন জোবায়ের আক্তার। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে বুঝিয়ে-সুঝিয়ে ওনার পেটে লুকানো স্বর্ণের বারগুলো স্বেচ্ছায় বের করে দিতে বলি। কিন্তু সে বলে তার পেটে বিমানে খেয়ে আসা নাস্তা ছাড়া কিছু নাই! পরে তাকে নিয়ে যাওয়া হল এক্স-রে করাতে। এক্স-রে রিপোর্ট দেখেতো উনি কাস্টমস চেয়েও বেশি অবাক হন। বলেন ‘ঘুমের ঘোরে মালয়েশিয়ান বন্ধুরা কি খাওয়াইছেন আমি জানি না।’

প্রায় ৩ ঘন্টা পরে দুপুর সাড়ে ১২টার দিকে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে পানি পান করাইয়ে, নানাবিধ শারীরিক কসরত আর চাপাচাপির পর বের করা হয় ১৫টি স্বর্ণের বার। বারগুলোর ওজন দেড় কেজি, যার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। পরে তাকে বিমানবন্দর থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয় বলে জানান তিনি।