English Version
আপডেট : ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:৪১

দেশে ফিরেই দুর্বৃত্তের হাতে প্রবাসী খুন

নিজস্ব প্রতিবেদক
দেশে ফিরেই দুর্বৃত্তের হাতে প্রবাসী খুন

গাজীপুর : মালয়েশিয়া প্রবাসী শফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে হত্যা করে মামলামাল লুট করে নিয়েছে লাশ ট্রেন থেকে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদরের মাঝুয়াইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার সঙ্গে থাকা পাসপোর্ট থেকে পরিচয় পাওয়া গেছে।

গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল জানান, পাসপোর্টের তথ্য অনুযায়ী শফিকুল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে বিমানে চড়েন।

স্থানীয়দের ধারণা, শফিকুল সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে বিদেশ থেকে আনা মালামাল নিয়ে ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে হত্যা করে মালামাল লুট ও লাশ ট্রেন থেকে ফেলে দেয়।

টঙ্গী রেলওয়ে জংশন ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান, খবর পেয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।