English Version
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৬ ১০:২৬

মুফতি হান্নানসহ তিনজনে মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক
মুফতি হান্নানসহ তিনজনে মৃত্যুদণ্ড বহাল

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনকে হত্যার দায়ে জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন।

ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রধান ফটকের কাছে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল হাই খানসহ প্রায় ৭০ জন আহত হন।