English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০১৬ ০১:০৩

ঝিনাইদহ পাসপোর্ট অফিসের এগার দালালকে কারাদন্ড

অনলাইন ডেস্ক
ঝিনাইদহ পাসপোর্ট অফিসের এগার দালালকে কারাদন্ড

ঝিনাইদহ শহরের চাকলাপাড়া সংলগ্ন পাসপোর্ট অফিসে র‌্যাব অভিযান চালিয়ে এগার জন দালালকে আটক করে।

সোমবার (২৯ আগস্ট) দুপুর ২টার দিকে তাদেরকে হাতে নাতে আটক করে। বিকাল ৩টার দিকে ভ্রাম্যমান আদালত প্রত্যেককে ১ মাস করে কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্টেট মেজবাউল করিম জানান, সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ১১ জন দালালকে আটক করে। বিকাল ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ঘটনা স্থলে এসে সবাই নিজেদের অণ্যায় স্বীকার করায় প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

কারাদন্ড প্রাপ্তরা জিল্লুর রহমান, জয়দেব শাহা, স্বপন হোসেন, লাল চাদ, সজল আহম্মেদ, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, টনি কুন্ডু, তাজুল ইসলাম, আরিফুল ইসলাম ও সাধন বিশ্বাস। 

এসময় র‌্যাবের মেজর মুুনির আহম্মেদ উপস্থিত ছিলেন।