English Version
আপডেট : ৮ আগস্ট, ২০১৬ ১৬:০৯

ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ভাই

অনলাইন ডেস্ক
ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ভাই

ফেনীর ফুলগাজীতে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছেন। নিহত বড় ভাইয়ের নাম অহিদ উল্যাহ (৬৪)। ঘটনার পর থেকেই ছোটভাই আবদুল গনি পলাতক রয়েছেন।

সোমবার (৮ আগস্ট) উপজেলার নোয়াপুর কাজীবাড়িতে এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে অহিদ উল্যাহ মারা যান।

জানা গেছে, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই ও ন্যাশনাল ব্যাংকের সাবেক অ্যাসিটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) আব্দুল গনি  (৬২) কয়েকজন সন্ত্রাসী নিয়ে বড় ভাই অহিদ উল্যাহর উপর হামলা চালায়। এসময় ছোট ভাই আব্দুল গনি তার বড় ভাই অহিদকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় অহিদকে উদ্ধার করে স্থানীয়রা তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে তিনি মারা যান।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।