English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৭:৩৬

শ্লীলতাহানির দায়ে রুমীর তিন বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
শ্লীলতাহানির দায়ে  রুমীর তিন বছরের কারাদণ্ড
এক নারী সাংবাদিকে শ্লীলতাহানির দায়ে এক বখাটে যুবককে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত মাহাবুব হাসান রুমী রাজধানীর মুগদাপাড়ার বাসিন্দা। 

তিন বছর কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করেছে তাকে আদালত।

ওই অর্থ দিতে না পারলে অতিরিক্ত তিন মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক তানজীনা ইসমাইল সোমবার এই রায় দেন।

২৭ বছর বয়সীে ওই নারী সাংবাদিকের স্বামীও সাংবাদিকতা পেশায় যুক্ত। তাদের দুই মেয়ে কমলাপুরের একটি স্কুলে পড়ে।