English Version
আপডেট : ৬ জুন, ২০১৬ ১৫:৫৬

হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজশাহীর গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জুন) দুপুরে গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর এলাকা থেকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারপুর এলাকার রেজাউল করিমের ছেলে আরিফ হোসেন (২৪) এবং মাদারপুর মাওলানার গেইট এলাকার রেজাউল হকের ছেলে ইসহাক আলী (২৫)।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে পুলিশের কাছে হেরোইন ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার দায় স্বীকার করেছেন তারা।

এনিয়ে দুপুরেই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। ওই মামলায় বিকেলের দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।