English Version
আপডেট : ৫ মে, ২০১৬ ০৯:৫১

উত্তরায় গার্মেন্টস কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

ষ্টাফ রিপোর্টার
উত্তরায় গার্মেন্টস কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

রাজধানীর উত্তরায় কাজী আতিক (২৮) নামে এক গার্মেন্টস কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। কাজী আতিক ক্যান্টনমেন্টের মানিকদি এলাকার কাজী সাইফুল ইসলামের ছেলে।

বুধবার রাত ১০টার দিকে উত্তরার হাউস বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

আতিকের স্ত্রী জেসমিন আক্তার জানান, তার স্বামী উত্তরার অনন্ত গার্মেন্টসে এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে তারা জানতে পারেন তার স্বামী আহত অবস্থায় বাংলাদেশ মেডিকেলে ভর্তি রয়েছেন। পরে তারা ওই হাসপাতালে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মারা যান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, আতিকের কপালে একটা ছিদ্র রয়েছে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা ময়নাতদন্তের পর বোঝা যাবে।