English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৭:৩০

তুরাগে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১

অনলাইন ডেস্ক
তুরাগে কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ১
প্রতীকী ছবি।

রাজধানীর তুরাগে জোরপূর্বক কিশোরী ধর্ষণের অভিযোগে মো. মোখলেছ (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষকের বাবার নাম আশরাফ আলী তাদের গ্রামের বাড়ী ময়মনসিংহের তারাকান্দা থানার কামাইরা বাজারে। বর্তমানে তারা ধউরে রুবেলের বাড়ীতে ভাড়া থাকেন।

বুধবার দুপুর আনুমানিক দেড়টার তুরাগের আজমেরী প্রিন্টিং গার্মেন্টসে এই ঘটনা ঘটে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, বুধবার অফিসের লাঞ্চ টাইমে যখন সবাই লাঞ্চে যায় তখন সুযোগ বুঝে মোখলেছ ওই কিশোরীকে জোরপূর্ব অফিসের টয়লেটে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এই ঘটনায় ওই দিনরাতেই স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করা হলেও কিশোরী তাতে সম্মত হয়নি।

পরে সে তুরাগ থানায় হাজির হয়ে ওসির সঙ্গে দেখা করে ঘটনার বিবরণ জানালে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে মোখলেছকে আটক করে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার ধর্ষিতা তরুণীর ভগ্নিপতি আব্দুল জলিল বাদী হয়ে তুরাগ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, অভিযুক্তকে আমরা আটক করেছি। মেডিকেল রির্পোট হাতে পেলে আমরা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করব। তারা দু’জনই বর্তমানে থানা হেফাজতে আছে।