English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ০০:৪৫

টঙ্গীতে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
টঙ্গীতে ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুরের টঙ্গীতে মাছিমপুর এলাকায় রনি (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত আটটায় টঙ্গীর মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে কয়েকজন লোক।

এ সময় তার পেটে বেশ কয়েকটি ধারালো ছুরির আঘাত দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেকিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেয়ার পথে রনির মৃত্যু হয়।

টঙ্গী থানার সেকেন্ড অফিসার হাসানুজ্জামান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।