নোয়াখালীতে জোড়া খুনের মামলায় ১২ জনের ফাঁসি
নোয়াখালী জেলা শহর মাইজদীর জোড়া খুনের মামলায় ১২ জনকে ফাঁসির আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক এএনএম মোরশেদ খান। আজ বিকেলে তিনি এ রায় প্রদান করেন।
আদালতও মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১ফেব্র“য়ারি রাতে ফিরোজ কবির মিরণ ও দোকানের ম্যানেজার সুমন পাল মাইজদীতে অবস্থিত ব্যবসায়ী প্রতিষ্ঠান মোবাইল ফেয়ার বন্ধ করে বাসায় ফেরার পথে যৌথবাহিনীর পরিচয় দিয়ে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তাদের হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত মিরনের বাবা এবি ছিদ্দিক বাবুল মিয়া বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা করেন। আদালত দীর্ঘ শুনানী শেষে ১২ জনের ফাঁসির আদেশ ও ১০ জনকে বেকসুর খালাস দেন এবং বন্দুকযুদ্ধে মারা যায় জিসান ।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন, মোফাজ্ঝল হোসেন জাবেদ, এলজি কামাল, কামরুল হাসান সোহাগ, রাশেদ ড্রাইভার, আবদুস সবুর, জাফর হোসেন মুন্না, আলী আকবর সুজন, সামছুদ্দিন ভূট্টো, সাহাব উদ্দিন, নাছির উদ্দিন মঞ্জু, আবু ইউসুফ, সুমন, তোফাজ্জল হোসেন জুয়েল। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি এডভোকেট ফজলুল কবির রুবেল ও এডভোকেট সাইফুল ইসলাম। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন রবিউল হাসান পলাশ ও রফিকুল ইসলাম।


