English Version
আপডেট : ৩ মার্চ, ২০১৬ ২০:১৭

যজ্ঞেশ্বর রায় হত্যা মামলার পিপিকে জেএমবির হুমকি

নিজস্ব প্রতিবেদক
যজ্ঞেশ্বর রায় হত্যা মামলার পিপিকে জেএমবির হুমকি

 

পঞ্চগড়ের দেবীগঞ্জের সন্তগৌরীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যা মামলার সরকারি আইনজীবী ও জেলা জজ আদালতে সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) আমিনুর রহমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নামে চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়। 

আমিনুর সাংবাদিকদের বলেন, আজ বিকেলে পঞ্চগড়ে আদালত পাড়ায় তাঁর কার্যালয়ে সরকারি ডাকযোগে ওই চিঠি আসে। চিঠিতে তাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় জানানোর হুমকি দেওয়া হয়। প্রেরকের নাম হিসেবে চিঠিতে জেএমবি লেখা ছিল। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।  

আমিনুর রহমান বলেন, চিঠি পেয়ে তিনি ভীত নন। তিনি মামলা লড়ে যাবেন।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম চিঠির সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ঘটনার তদন্ত চলছে।