English Version
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৪

পাষন্ড স্বামীর দায়ের কোপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্ত্রী

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি
পাষন্ড স্বামীর দায়ের কোপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্ত্রী

 

যৌতুকের জন্য এক 'ভিক্ষুক' মানসিকতা সম্পন্ন পুরুষের নির্যাতনের কবলে পড়ল আরও এক নারী। নড়াইলের পল্লীতে পাষন্ড স্বামীর ধারালো অস্ত্রের কোপে প্রথম স্ত্রী গুরুতর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে।

আহতদের আত্মীয়স্বজন ও লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের হ্যাচলাগাতি গ্রামের আহাদ শেখের ছেলে তরিকুল শেখ (২৮)’র সাথে পাশ্ববর্তী লাহুড়িয়া গ্রামের পঁচাআশি পাড়ার আকরাম শেখের মেয়ে জয়তুন খানম (১৯)’র মধ্যে ৬ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে ছোট খাটো অজুহাতে স্বামীসহ তার পরিবার সদস্যরা জয়তুনের কাছে যৌতুক দাবী করে আসছিল। যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী তরিকুলসহ সদস্যরা পরস্পর যোগসাজগে ৪ বছর পূর্বে স্ত্রী জয়তুনকে জোর পূর্বক তার পিতৃলয়ে পাঠিয়ে দেয়। এ সময় জয়তুনের গর্ভে লামিয়া নামে একটি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। এতে নির্যাতন আরও বেড়ে যায়।

নির্যাতনের কারণে নিরুপায় হয়ে জয়তুন বাদী হয়ে স্বামীসহ তিন জনকে আসামী করে নড়াইল আদালতে যৌতুক আইনে মামলা দায়ের করেন। মামলা করার পর থেকেই স্বামী তরিকুল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মামলা তুলে নেওয়ার জন্য জয়তুনসহ তার পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দিয়ে আসছিল। এর জের ধরে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্বামী তরিকুল স্ত্রী জয়তুনকে কৌশলে তার বাড়িতে ডেকে আনে। এ সময় লম্পট স্বামী তরিকুল ও তার দ্বিতীয় স্ত্রী লাভলী বেগম লাঠি দিয়ে পেটায় ও কাস্তে দিয়ে কুপিয়ে জয়তুনকে গুরুতর জখম করে। জয়তুনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে। এসময় তরিকুল পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।