English Version
আপডেট : ১ জানুয়ারি, ২০১৬ ০০:০০

টেকনাফে পৌনে দুই কোটি টাকার ইয়াবা আটক

টেকনাফে পৌনে দুই কোটি টাকার ইয়াবা আটক

টেকনাফে একটি বিশেষ অভিযানে এক কোটি ৮০ লাখ টাকার ৬০ হাজার পিস ইয়াবা আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় টেকনাফ পৌরসভার লামার বাজারে অভিযান চালিয়ে এসব ইয়াবা আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টেকনাফ পৌরসভার লামার বাজার ‘জেন্টলম্যান’ নামক একটি দোকানে  অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীররা চম্পট দেয়। পরে ওই দোকান থেকে এক কোটি ৮০ লাখ  টাকার ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানের শেষে এসব ইয়াবা মডেল থানায় জমা দেওয়া হয়। জেন্টলম্যান দোকানটির মালিক পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক মেম্বরের ছেলে আবদুল্লাহ আল মামুনের বলে একটি সূত্র জানিয়েছে।