English Version
আপডেট : ৫ আগস্ট, ২০২১ ১০:২৮

সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন, এখনও নিয়ন্ত্রণে আসেনি

অনলাইন ডেস্ক
সাভারে সিঙ্গারের গোডাউনে আগুন, এখনও নিয়ন্ত্রণে আসেনি

ঢাকার সাভারে সিঙ্গারের শোরুমের গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টায় সাভারের রাজফুলবাড়ি এলাকায় অবস্থিত সিঙ্গার শোরুমে আগুন লাগে। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সকালে আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট সেখানে যায়। পরে সাভার ফায়ার সার্ভিস ও চামড়া শিল্প নগরী থেকে আরও ইউনিট আগুন নেভাতে যায়। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, আগুনের তীব্রতা বেশি। গুদামে সিঙ্গারের ফ্রিজ, এসি ও টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য আছে বলে জানা গেছে।

বিস্তারিত আসছে…