ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- বরিশালে ৩২৭ বুথে গণটিকার ব্যবস্থা
বরিশালে ৩২৭ বুথে গণটিকার ব্যবস্থা
বরিশাল জেলা এবং মহানগরীতে কোভিডের গণটিকা দেয়ার জন্য ১০৯টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ১০৯ কেন্দ্রে ৩টি করে মোট ৩২৭টি বুথে এই টিকা দেয়া হবে। প্রতিটি কেন্দ্রে টিকা দেয়া হবে ৪ দিন। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ।
জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, বর্তমানে জেলার ৯টি স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সিটি করপোরেশন এলাকায় ৩টি হাসপাতালে কোভিড টিকা দেয়ার নির্দেশনা আছে। বৃহত্তর জনগোষ্ঠীকে টিকার আওতায় আনার জন্য আগামী ৭ থেকে ১২ আগস্ট জেলার প্রতিটি ইউনিয়নে কোভিড টিকা ক্যাম্পেইন শুরু হবে। এর অংশ হিসেবে ৮৫টি ইউনিয়নে ৩টি করে মোট ২৫৫টি বুথে টিকা দেয়া হবে। সর্বনিম্ন ১৮ বছর বয়সের যে কেউ জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে রেজিস্ট্রেশন করে তাকে টিকা দেয়া হবে। গর্ভবর্তী ও দুগ্ধদায়ী মা এবং করোনা আক্রান্তরা এই পর্যায়ে টিকা পাবেন না। ৪ দিনে গণটিকা পাওয়া ব্যক্তিদের ১ মাস পর আবার ক্যাম্পেইনের মাধ্যমে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।
বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন জানান, নগরবাসীকে টিকা দেয়ার জন্য সিটি মেয়র আগেই প্রস্তুতি নিয়েছিলেন। সে অনুযায়ী নগরীতে ২৪টি টিকা কেন্দ্রের ৭২টি বুথে টিকা দেয়া হচ্ছে। আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত ২৪ কেন্দ্রের ৭২টি কেন্দ্রে গণটিকা দেয়া হবে বলে তিনি জানান। সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন আরও জানান, দেশে বর্তমানে ৪ দেশে উৎপাদিত টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে ফাইজারের টিকা শুধুমাত্র ঢাকায় দেয়া হচ্ছে। অন্য ৩ দেশের উৎপাদিত এ্যাস্টাজেনেকার কোভিশিল্ড, মডার্না এবং সিনোফার্মার টিকা জেলা এবং মহানগরীর বাসিন্দাদের দেয়া হচ্ছে। তবে এ্যাস্টাজেনেকার টিকা আপাতত আর প্রথম ডোজ হিসেবে দেয়া হবে না। যারা এ্যাস্টাজেনেকারর প্রথম ডোজ নিয়েছেন তাদের এই টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে।
বর্তমানে জেলায় প্রতিদিন গড়ে প্রায় আড়াই হাজার এবং সিটি করপোরেশন এলাকায় টিকা দেয়া হচ্ছে প্রায় আড়াই হাজার মানুষকে। আজ পর্যন্ত জেলায় মজুদ ছিলো প্রায় ৬৫ হাজার ডোজ এবং সিটি করপোরেশন এলাকায় মজুদ ছিলো প্রায় ৭ হাজার ডোজ টিকা।
প্রয়োজনীয় টিকা সরকারের তরফ থেকে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, উপসর্গহীন অনেক ব্যক্তি নিজের অজান্তে করোনায় আক্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের মাধ্যমে অন্যরা আক্রান্ত হচ্ছেন। এ কারনে করোনা প্রতিরোধের জন্য সবাইকে মাস্ক পরিধান ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি টিকা নেয়ার আহ্বান জানান তিনি।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
সীতাকুণ্ডে অস্ত্রহীন আনসার, কারখানায় বেড়েছে হামলা-লুট
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক তিন
১২ অক্টোবর, ২০২৪ ১০:৪২ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
৮৫ দিন পর মিলল সেই পাঁচজনের পরিচয়
৫ অক্টোবর, ২০২৪ ১০:৩৭ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
ফরিদপুরে দীর্ঘদিন কাজ না করে বেতন পাওয়া ৯৯ কর্মীকে ছাঁটাই
১০ অক্টোবর, ২০২৪ ১১:৩৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৭
৬ অক্টোবর, ২০২৪ ১৬:৩২ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
১৫ অক্টোবর, ২০২৪ ১১:২৮ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


