English Version
আপডেট : ৩ আগস্ট, ২০২১ ১৩:১৭

দুই ডোজ টিকা নিয়েও করোনায় চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক
দুই ডোজ টিকা নিয়েও করোনায় চিকিৎসকের মৃত্যু

দুই ডোজ টিকা নেয়ার পর করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের বিশেষজ্ঞ ডা. জাকিয়া রশীদ শাফী (৪৬) মারা গেছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিকুল ইসলাম সজীব জানান, সপ্তাহ খানেক আগে জাকিয়া রশীদ করোনাভাইরাসে আক্রান্ত হন। তারপর তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। অবস্থার অবনতি হলে গত রোববার তাকে লাইফ সার্পোট (ভেন্টিলেশন) দেয়া হয়। সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার বাসিন্দা ডা. জাকিয়া রশীদ শাফীর স্বামী মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের ব্রিগেডিয়ার। তিনি ঢাকা সিএমএইচএ কর্মরত।