ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- বরিশালের দুই হাসপাতালে ২৩ মৃত্যু, শনাক্ত ৮৪১
বরিশালের দুই হাসপাতালে ২৩ মৃত্যু, শনাক্ত ৮৪১
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ১০ জন এবং ১৩ জন করোনায় মারা গেছেন। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৪১ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৪৬ দশমিক ৮৪ শতাংশ।
সোমবার (২৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সম্পর্কিত খবরকরোনায় বিশ্বে মৃত্যু সাড়ে ৪১ লাখ ছাড়ালোকুষ্টিয়ায় ঝরলো আরো ১২ প্রাণমমেকের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ৩৮২ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১২ হাজার ৬৮৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ১৪৯ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৩৩ জন।
পটুয়াখালী জেলায় নতুন শনাক্ত হয়েছে ১০৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৭১ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭৪ জন।
ভোলায় নতুন ১৩৭ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩ হাজার ১০৬ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ২৩০ জন।
পিরোজপুরে নতুন ৭৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬৪ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৫১৬ জন।
বরগুনায় নতুন ৭৯ জন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৮৬ জন। ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৬১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৫৬ জন।
ঝালকাঠিতে নতুন ৬০ জন নিয়ে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭০৪ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৫৩ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৫৫ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ছয়জন করোনায় এবং ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া বরগুনা সদর হাসপাতালে সাতজন মারা গেছেন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ২৩ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ২৮৩ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১১৭ জনের করোনা পজিটিভ, ১৬৬ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৯০ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৮৯ জন পজিটিভ ও ৯৬ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।
প্রসঙ্গত, এর আগের ২৪ ঘণ্টায় (শনিবার) বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৫ জনের। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৬২ দশমিক ৩৩ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছিল ৭৬৬ জন।
বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ২৯ হাজার ৭৫২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২৮ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
চট্টগ্রামে জেলে পল্লীতে অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৫ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০ -
ট্রাফিক পুলিশকে মারধর, সেই ২ নারী আটক
১০ ডিসেম্বর, ২০২৪ ১০:২৫ -
পাবনার সুজানগরে মার্কেটে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ট্রাকচাপায় সাতক্ষীরায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
খুলনায় গভীর রাতে বাসে আগুন নিহত ১
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৬ -
পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত, তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৩ ডিগ্রি
১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:১৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


