ব্রেকিং নিউজ
- ইটিভি ভবনে ভয়াবহ আগুন
- হোম
- সমগ্র বাংলাদেশ
- ৩৫ লাখ টাকা পেলেন বাঁশখালীতে নিহতদের ৭ পরিবার
৩৫ লাখ টাকা পেলেন বাঁশখালীতে নিহতদের ৭ পরিবার
হাইকোর্টের নির্দেশে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত সাত জন শ্রমিকের পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকা দিয়েছে এস আলম গ্রুপ। নিহতদের পরিবারকে টাকা দেওয়া সংক্রান্ত প্রতিবেদন হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন একক বেঞ্চে দাখিল করা হয়েছে। এস আলম গ্রুপের আইনজীবী মোহাম্মদ আরশাদুর রহমান এ প্রতিবেদন দাখিল করেন। ওই ঘটনায় রিট মামলা সংক্রান্ত একাধিক আইনজীবী বিষয়টি রোববার (২৫ জুলাই) গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তবে ওই ঘটনায় ডিসি ও এসপির নেতৃত্বে গঠন করা দু’টি তদন্ত কমিটির রিপোর্ট আদালতে দাখিল করার জন্যে সময় চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।
এ ছাড়া রোববার (২৫ জুলাই) সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার বলেন, ডিসি ও এসপির নেতৃত্বে গঠিত দু’টি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে আদালত ৪৫ দিন সময় দিয়েছিলেন। আমরা আদালতের কাছে আরো সময় চেয়েছি।
গত ৪ মে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার ঘটনায় পরিবারগুলোকে আপাতত ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে নিহত প্রত্যেকের পরিবারকে তিন কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
এছাড়া ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। পাশাপাশি ডিসি ও এসপির নেতৃত্বে গঠন করা দু’টি তদন্ত কমিটির রিপোর্ট ৪৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়।
হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ওইদিন রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান ও অ্যাডভোকেট সৈয়দা নাসরিন।
গত ২২ এপ্রিল একটি মানবাধিকার সংগঠন চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।
রিটে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে তিন কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ রিট দায়ের করেন।
পরে ২৭ এপ্রিল একই ঘটনায় আরো ৫টি সংগঠন হাইকোর্টে রিট দায়ের করেন। সংগঠনগুলো হলো- বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), নিজেরা করি, সেফটি অ্যান্ড রাইটস ও অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।
গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৭ শ্রমিক নিহত ও অন্তত ২০ জন আহত হয়। বেতনভাতা নিয়ে অসন্তোষ থেকে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
সমগ্র বাংলাদেশ বিভাগের আরো খবর
-
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা ও এসিড নিক্ষেপ
৬ নভেম্বর, ২০২৪ ১০:২৪ -
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ সমাবেশ
৯ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
বরিশালে সমাবেশে আসা বেশিরভাগ হিন্দু জানেন না আট দফা কি এবং কেন এখানে এসেছেন!
২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৪৬ -
খাগড়াছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, যাওয়া যাবে সাজেকও
৫ নভেম্বর, ২০২৪ ১০:২৭ -
দিনাজপুরে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস
১১ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৮ -
বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত মা, বাচ্চার সাথে যা ঘটল
১৪ ডিসেম্বর, ২০২৪ ১২:১৫ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৮ -
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৮ ডিগ্রি
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
৪ নভেম্বর, ২০২৪ ১০:১০ -
পঞ্চগড়ে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে
৩০ নভেম্বর, ২০২৪ ১০:৫৩ -
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে
২৮ নভেম্বর, ২০২৪ ১১:০৬ -
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৭
১২ নভেম্বর, ২০২৪ ১০:১৬ -
কর্ণফুলীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর ভেসে উঠলো দুই পর্যটকের মরদেহ
২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:০৭ -
আশুলিয়ায় বেকারি মেশিনে কাটা পড়ে কর্মচারী নিহত
২৮ অক্টোবর, ২০২৪ ১৪:৫৫ -
দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বইছে মৃদু শৈতপ্রবাহ
১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৩১ -
টঙ্গীতে তুরাগ নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
সাভারে যাত্রীবাহী বাসে ডাকাতি, আহত ৫
২১ ডিসেম্বর, ২০২৪ ১১:১৩ -
চট্টগ্রামে জেলে পল্লীতে অগ্নিকান্ডে ব্যপক ক্ষয়ক্ষতি
১৭ নভেম্বর, ২০২৪ ১০:৩৫ -
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
২২ ডিসেম্বর, ২০২৪ ১১:০৪ -
একই দিনে নিখোঁজ ২ স্কুলছাত্রী, উদ্বেগে ফটিকছড়ি
১২ ডিসেম্বর, ২০২৪ ১১:২০ -
ট্রাফিক পুলিশকে মারধর, সেই ২ নারী আটক
১০ ডিসেম্বর, ২০২৪ ১০:২৫ -
পাবনার সুজানগরে মার্কেটে লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
৩ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ -
ট্রাকচাপায় সাতক্ষীরায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
৭ নভেম্বর, ২০২৪ ১০:৪৪ -
খুলনায় গভীর রাতে বাসে আগুন নিহত ১
২৯ নভেম্বর, ২০২৪ ১২:২৬ -
পঞ্চগড়ে তীব্র শীত অনুভূত, তাপমাত্রা রেকর্ড ৯ দশমিক ৩ ডিগ্রি
১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:১৭
-
দল ফোনে বলে ’আসুন মন্ত্রীত্ব দিব, আসন ছেড়ে দিন’: রুমিন ফারহানা
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:৪৩ -
তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২৫ -
বাংলাদেশে নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই: ইইউ
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:২০ -
নিজের মাটি শক্ত করা নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: মাধুরী
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৯ -
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৭ -
দেশে বরাদ্দ পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৫ -
জোট ছাড়াই এককভাবে নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪ -
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দুইদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৮ জানুয়ারি, ২০২৬ ০৫:১৩ -
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে ট্রাম্পের নতুন নিয়ম
১১ নভেম্বর, ২০২৫ ১২:১২ -
বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর গুঞ্জন
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৯ -
সরকারি কর্মচারীদের বেতন থেকে উৎসে আয়কর কাটা বাধ্যতামূলক
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৭ -
বিএনপির দজরুরি’ বৈঠক ডেকেছেন তারেক রহমান
১১ নভেম্বর, ২০২৫ ১২:০৩ -
২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৫ শতাংশ
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৫ -
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি, হামলাকারীসহ নিহত ৫
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৪৩ -
ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৬ -
গাজা যুদ্ধ বন্ধে সম্মত ইসরায়েল
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯ -
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন
৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৪ -
বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে যা জানালেন সোহেল তাজ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৯ -
শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজারের বেশি মণ্ডপ
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪৪ -
দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে: প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৪২ -
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে: তারেক রহমান
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৩৮ -
এইচএসসির ফল প্রকাশ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৯ -
দলমত নির্বিশেষে গণতন্ত্র ও সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২২:২৩ -
হাফেজ খাজা এনায়েতুল্লাহর ইন্তেকাল
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৪২ -
যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:২৮


