English Version
আপডেট : ২৫ জুলাই, ২০২১ ১২:২১

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ৯

অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় মৃত্যু আরো ৯

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমলেও মৃত্যু কমেছে না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিদের সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

রোববার (২৫ জুলাই) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৫১০ জনের মৃত্যু হলো। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৩ জন। চলতি মাসের ২৫ দিনে উপসর্গ নিয়ে ১৬০ জন এবং করোনায় আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যু হলো আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।

সম্পর্কিত খবরচট্টগ্রামে আরো ১১ মৃত্যু, শনাক্ত ৮০১খুলনায় একদিনে আরো ১১ জনের মৃত্যুমমেকের করোনা ইউনিটে প্রাণ গেলো আরো ১৭ জনেরসাতক্ষীরা মেডিকেল কলেজ ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. অভিজিৎ গুহ জানান, শুক্রবার ও শনিবার ল্যাব চালু ছিল। মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো নমুনা সংগ্রহ হয়নি। নমুনা সংগ্রহ না হওয়ায় আরটি-পিসিআর ল্যাবে কোনো পরীক্ষা হয়নি।