English Version
আপডেট : ২৫ জুলাই, ২০২১ ১১:৩৮

মমেকের করোনা ইউনিটে প্রাণ গেলো আরো ১৭ জনের

অনলাইন ডেস্ক
মমেকের করোনা ইউনিটে প্রাণ গেলো আরো ১৭ জনের

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার (২৫ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

সম্পর্কিত খবররামেকের করোনা ইউনিটে আরো ১৪ জনের মৃত্যুমমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যুরামেকের করোনা ইউনিটে ঝরলো ১১ প্রাণতিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ইউনিটটিতে করোনায় মারা গেছেন- ময়মনসিংহ সদরের নিতু বেগম (২৫), মুক্তাগাছার আবুল হোসেন (৬২), ঈশ্বরগঞ্জের সোহরাব উদ্দিন (৭২) ও আছিয়া বেগম (৭৫), শেরপুরের নালিতাবাড়ির আফরোজা বেগম (৪০), নকলার খাদিজা বেগম (৬৫), নেত্রকোনার মমতা বেগম (৫৫), কবির মিয়া (৩৩), জামালপুরের দেওয়ানগঞ্জের গোলাম আযম (৫০) এবং গাজীপুরের শ্রীপুরের রতন মিয়া (৪৭)।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের নান্দাইলের মাওলানা আবু সাঈদ (৭৫), সদরের দীনেশ চন্দ্র দাস (৮০), রুস্তম আলী (৭৩), রেনু বালা (৫৫), ত্রিশালের আবুল কাশেম (৪৫), গাজীপুরের শ্রীপুরের সাথিয়া (৪৫) ও শেরপুরের শ্রীবরদীর সাজেদা বেগম (৫০।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৬৯টি নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৬ দশমিক ৩২ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।