English Version
আপডেট : ১৯ জুলাই, ২০২১ ১৭:৫০

যশোরে করোনায় মারা গেল ১৬ জন, নতুন শনাক্ত ২১৪

অনলাইন ডেস্ক
যশোরে করোনায় মারা গেল ১৬ জন, নতুন শনাক্ত ২১৪

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা ও তার উপসর্গ নিয়ে মৃত্যু ১৬ জনের। নতুন করে আরও ২১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে ১ হাজার ৩ জনের নমুনা পরীক্ষায় দুই শত ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ শতাংশ। নতুন করে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১১ জন করোনা রোগী ছিলেন। বাকি ৫ জনের উপসর্গ ছিল।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১শ’  ৯০ জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে সতরো হাজার ২ শ’  ১৪ জন, সুস্থ্য হয়েছে ১০ হাজার ৮ শ’  ৯৭ জন, করোনায মারা গেছে ২ শ’ ৮০ জন। শার্শা উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ১০ জন, ঝিকরগাছায় ১৩ জন, সদরে ১শ’ ৩১ জন, কেশবপুরে ১১ জন,  অভয়নগরে ২৯ জন,  মনিরামপুরে ১৪ জন, বাঘারপাড়ায় ১ জন, চৌগাছা উপজেলায় ৫ জন নতুন করে শনাক্ত হয়েছে।